আখাউড়ায় অপপ্রচারের প্রতিবাদে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন

মস্তু মিয়া, আখাউড়া উপজেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি মানববন্ধনে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার করার প্রতিবাদে জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার সকালে পৌরশহরের রূপনগর এলাকার আনোয়ার হোসেন কাজল নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়। এর আগে ১৭ অক্টোবর আখাউড়া সড়ক বাজারে একটি মানববন্ধনে তার বিরুদ্ধে ভূমিদুস্যসহ নানা অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন কাজল বলেন, বাসুদেব ইউনিয়নের শ্যামনগরের হুমায়ুন ভূইয়া ও শামীম আহমেদ ১৭ অক্টোবর (শুক্রবার) আখাউড়া সড়ক বাজারে একটি মানববন্ধন করে আমার নামে মিথ্যা তথ্য ও মানহানিকর অপপ্রচার করেছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হুমায়ুন ভূইয়া ও শামীম আহমেদ সম্পর্কে চাচা-ভাতিজা।
আনোয়ার হোসেন কাজল অভিযোগ করে বলেন, আমি ২০২০ সালে শামীম আহমেদের চাচী লাইলী বেগমের কাছ থেকে ৫৩ শতাংশ ভূমি ক্রয় করি। ওই ভূমিটি ক্রয় করার পর থেকে হুমায়ুন ভূইয়া আমার বিরুদ্ধে শত্রুতা শুরু করেছে। আমার সামাজিক মান-মর্যাদা ক্ষুন্ন করার অপচেষ্টা করছে। কিন্তু লাইলী বেগম প্রথমে ভূমিটি ক্রয় করার জন্য তাদেকে প্রস্তাব দিয়েছিল। কিন্তু তারা তখন ভূমিটি ক্রয় করেনি। এখন তারা আমার নামে মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি সৃষ্টি করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ইউপি সদস্য মোঃ সোহরাব মিয়া বলেন কাজল মিয়ার নামে মাদক ব্যবসা বা ভূমিদস্যুতার কোন অভিযোগ নাই। তিনি ভালো লোক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ রুস্তম ভূইয়া, ও আইয়ুবুর রহমান ভূইয়া প্রমুখ।