শিবচরে তরুণ ছাত্রনেতা আবুল বাসার সিদ্দিকের লিফলেট বিতরণে জনস্রোত

স্টাফ রিপোর্টার,
শিবচর (মাদারীপুর)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তরুণ ছাত্রনেতা জনাব আবুল বাসার সিদ্দিক শনিবার শিবচরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রমে অংশ নেন। তার এই কর্মসূচিকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ। স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো আয়োজনটি এক প্রকার শক্তি প্রদর্শনের রূপ নেয়।

গণসংযোগ চলাকালে আবুল বাসার সিদ্দিক বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শিবচর আসন উপহার দেব। তবে দল যাকে মনোনয়ন দেবে, আমি তার পক্ষেই কাজ করব।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী সরকারের আমলে আমি অন্যায় নির্যাতন ও জুলুমের শিকার হয়েছি। দলের কঠিন সময়ে পাশে ছিলাম—তাই বিশ্বাস করি, দল আমার ত্যাগের যথাযথ মূল্যায়ন করবে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন—
বিএনপি শিবচর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মো. হাসান আব্দুল্লাহ,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য মেহেদি হাসান,
শিবচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মঈন বেপারী,
শিবচর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবীব দেওয়ান,
মাদারীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হাসান মিলন,
শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত মল্লিক,
সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদল নেতা হিমেল,
শিবচর উপজেলা বিএনপি নেতা আনোয়ার বেপারী ও নোয়াব বেপারী,
এছাড়াও ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতা-কর্মী।

গণসংযোগ শেষে স্থানীয়রা নবীন এই ছাত্রনেতার প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন। শিবচরের রাজনীতিতে আবুল বাসার সিদ্দিকের সক্রিয় উপস্থিতি এখন নতুন এক আলোচনার বিষয় হয়ে উঠেছে।