নীলফমারী ডোমার উপজেলায় প্রেমে রাজি না হওয়ায় কুপিয়ে হত্যা করেন।
মোঃ জামিয়ার রহমান, জেলা প্রতিনিধী,নীলফামারী
নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুরের মাষ্টারপাড়া গ্রামে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় জহুরা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কু*পি*য়ে হ*ত্যা করেছে কথিত প্রেমিক আশিকুর রহমান।
নি*হ*ত জহুরা বেগম ওই এলাকার ওহিদুল ইসলামের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, আশিকুর রহমান (বজলুর রহমানের ছেলে) দীর্ঘদিন ধরে জহুরাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু তিনি রাজী না হওয়ায় আশিকুর ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কু*পি*য়ে হ*ত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে আশিকুর রহমানকে প্রধান আসামি করে ডোমার থানায় একটি হ*ত্যা মা*মলা দায়ের করেছেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, “গৃহবধূকে কু*পি*য়ে হ*ত্যার ঘটনায় মর*দেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের ম*র্গে পাঠানো হয়েছে। আসামি গ্রে*প্তারে অভিযান চলছে।”