৬ লাইনের দাবিতে লোহাগড়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ ও মানববন্ধন

“নুরুল আমিন লোহাগাডা চট্টগ্রাম প্রতিনিধি”

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়া গত ১৬/১০/২০২৫ তারিখ বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটের এক মর্মান্তিক বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে লোহাগাড়া উপজেলার সামনে রাস্তায় গাছ পেলে
অবরোধ ও মানববন্ধন করেন লোহাগাড়ার জনসাধারণ। মানববন্ধন ও অবরোধ চলাকালীন সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দীর্ঘক্ষণ ধরে যান চলাচল বন্ধ ছিল,

বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে ঘটে যাওয়া দুর্ঘটনা বিষন ও মর্মান্তিক ছিল এমনকি বর্ণনা দেওয়াটা কঠিন,
কক্সবাজার থেকে ছেড়ে আসা বাসটি চুনতি জাঙ্গালিয়া নামক এলাকায় পৌঁছালে গাছের সাথে ধাক্কা লেগে বাস টি উল্টে যায় এতে অনেক প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে।

তবে এই দুর্ঘটনা কোন নতুন ইতিহাস নয় গত
রমজানের ঈদের দিন থেকে এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে যাচ্ছে।এতে মানববন্ধনকারীরা বলেন এটা শুধু দুর্ঘটনা নয় এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক একটি মরণ ফাঁদ তৈরি করে রাখা হয়েছে বলে মনে করেন মানববন্ধন ও অবরোধকারীরা।কারণ গত ঈদের দিন হতে এই পর্যন্ত ৫০ জনের অধিক মানুষের প্রাণ খানির ঘটনা ঘটেছে। যাহা সাধারণ মানুষের ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে গেছে, আর কতই বা করবে অবরোধ ও মানববন্ধন।

বর্তমানে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের নাম
একটি আতঙ্ক যেমন সাধারণ মানুষ নিজের কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে যখন বের হয় মনের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করে
সেই যে আবার বাড়িতে ফিরতে পারবে তার কোন নিশ্চয়তা নাই, সেই দিক চিন্তা-ভাবনা করে
পুরো দক্ষিণ চট্টগ্রামবাসীর একটাই প্রাণের দাবি বর্তমান সরকারের কাছে প্রয়োজনে বিভিন্ন জেলার বা মহানগরের চলমান সংস্কারের কাজ বন্ধ রেখে চট্টগ্রাম কক্সবাজার
মহাসড়ক ৬ লাইনে বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানান মানববন্ধনকারী ও সাধারণ জনগ।