লালমনিরহাটে বিভাগীয় পুলিশের পদোন্নতি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত।

মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট।

লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫। কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিঃ) এবং এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ) পদে পদোন্নতির লক্ষ্যে পরীক্ষার্থীদের প্যারেড মূল্যায়ন ও সাক্ষাৎকার পরীক্ষা সম্পন্ন করেছেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সাক্ষাৎকার গ্রহণ করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।এসময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লালমনিরহাট,এ.বি.এম ফয়জুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নীলফামারী, মোঃ সফিকুর রহমান, আর,আই, পুলিশ লাইন্স, লালমনিরহাটসহ অন্যান্য অফিসার, ফোর্স ও পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।