জলঢাকা পৌর ৮/৯ বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ জামিয়ার রহমান, নীলফামারী,,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জলঢাকা পৌর শাখার ৮/৯নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান সারাদিন ব্যাপি চলবে।৮নং ওয়ার্ডে ৫টি স্পটে ৯নং ওয়ার্ডে ৫টি স্পট সারাদিন ব্যাপি চলবে সদস্য সংগ্রহ অভিযান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক নীলফামারী জেলার জলঢাকা উপজেলা ও পৌরসভা প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে কয়েকটি ধাপে ১নং ওয়ার্ড থেকে ৭নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ শেষে বাকি ৮/৯নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ অভিযান সংগ্রহে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটি নীলফামারী জেলা বিএনপির সদস্য সাবেক পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙালি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক অধ্যক্ষ আকবর আলী, জেলা বিএনপির সদস্য আহমেদ আলী বাবু জেলা বিএনপির সদস্য ও সদ্য সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু, সহ আট ও নয় নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।