আদিতমারীতে তিস্তা চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ।।

মোঃ গোলাপ মিয়া

ষ্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট।

জাগো বাহে তিস্তা বাঁচাই- এই স্লোগানকে সামনে রেখে তিস্তা নদীর রক্ষা আন্দোলনের লালমনিরহাটের আদিতমারী উপজেলার আয়োজনের বৃহস্পতিবার ৯ অক্টোবর বিকাল বেলা অবিলম্বে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আদিতমারী সরকারী জিএস মডেল স্কুল মাঠে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক, উপজেলার ভাদাই ইউনিয়নের বিএনপির সভাপতি মোজাম্মেল হক, ভেলাবাড়ী ইউনিয়নের বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, যুবদলের আহ্বায়ক এইচএম ইদ্রিস আলী, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী বাবু, যুবদলের সদস্য সচিব হাসানুল হক বান্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়া রনি, ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম ও সদস্য সচিব আমির হামজা নান্নু উপস্থিত ছিলেন।পরে সরকারি আদিতমারী মডেল স্কুল মাঠ থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর হয়েছে এবং একই স্থানে এসে শেষ হয়। গণমিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।বক্তারা অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান। মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে বক্তারা জানান।উল্লেখ্য, নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলুর আহ্বানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে বিভিন্ন সময় নানা কর্মসূচি রংপুর বিভাগীয় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও জনসাধারণ আন্দোলন করে আসছিলেন।