হোমনায় আধুনিক ‘স্বপ্ন সুপার শপ’-এর শুভ উদ্বোধন!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা চৌরাস্তায় তোতা মিয়া প্লাজায় আধুনিক খুচরা বিক্রয় কেন্দ্র ‘স্বপ্ন সুপার শপ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল হক জহর, বিএনপি নেতা শাহজাহান চেয়ারম্যান, মোহাম্মদ ইয়া মুছা, মো. মোখলেছুর রহমান বাবু, ও মো. আরিফুল ইসলাম সোহাগ।
এছাড়া উপস্থিত ছিলেন মো. তৌফিকুল হক সাজ্জাদ, মো. আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘স্বপ্ন সুপার শপ’ হোমনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। এটি এলাকাবাসীর জন্য মানসম্মত পণ্য ও আধুনিক কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করবে।
এলাকাবাসীর ভাষ্যে, অবশেষে হোমনায় ‘স্বপ্ন’-এর শাখা চালু হওয়ায় স্থানীয়ভাবে এখন আধুনিক বাজারসেবা পাওয়া যাবে, যা সময় ও অর্থ—উভয় দিক থেকেই ক্রেতাদের জন্য সুফল বয়ে আনবে।