লোহাগাড়া আমিরাবাদ ৩০বছরের পুরানো রাস্তা দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
“মো:আমিন লোহাগাড়া প্রতিনিধি”
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলায়৩০বছরের পুরানো রাস্তা দাবি করে মানববন্ধন করেছেন আমিরাবাদ স্টেশন সংলগ্ন জলদাস পাড়ার বাসিন্দারা উক্ত মানববন্ধনে আরো অংশগ্রহণ করেন লোহাগাড়া উপজেলা বিএনপির অঙ্গসংগঠন যুবদলের সাবেক আহবায়ক , মোসলেম উদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দ।
০৬/১০/২০২৫তারিখ সোমবার সকাল ১১ টায় আমিরাবাদ স্টেশন থেকে মানববন্ধন শুরু করে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা UNO জনাব সাইফুল ইসলাম মহোদয় অফিসের সামনে এসে বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম অফিস থেকে নিচে নেমে আসলে তাকে একটা স্মারক লিপি দেওয়া হয়।
জলদাস পাড়ার পক্ষ থেকে, স্মারক লিপিতে বলা হয়একশ এর কাছাকাছি পরিবার জলদাস পাড়ায় বসবাস করেন তাদের চলাচলের কোন রাস্তা নেই।সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম
জিয়াউল হক চৌধুরী বাবুল ৩০ বছর ধরে ঐ পাড়ার বাসিন্দাদের চলাচলের রাস্তা বন্ধ করে রাখেন যার কারনে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারক
লিপি প্রদান করেছেন।
মানববন্ধন কারি উপস্থিতির বিভিন্ন নেত্র বৃন্দ বক্তব্য শেষে
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম ওই এলাকা পরিদর্শন করে পরিশেষে
নির্বাহী কর্মকর্তা সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন এবং যেকোনো একটা সূরা খা করে দেওয়ার চেষ্টা করবে বলেন তিনি।
এদিকে দৈনিক আজাদ নিউজ ২৪ লোহাগাড়া “প্রতিনিধি নুরুলআমিন”সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম জিয়াউল হক চৌধুরী বাবুলের স্ত্রী নূরে আয়েশা চৌধুরীর কাছে মুঠোফোন জানতে চাইলে তিনি দৈনিক আজত নিউজ ২৪কে বলেন জলদাসপাড়ার বাসিন্দাদের
যাতায়াতের জন্য অলরেডি রাস্তা দেওয়া আছে
তাও আবার মরহুম জিয়াউল হক চৌধুরী বাবুলের খতিয়ান ভুক্ত।
ওখানে জল দাস পাড়া বাসিন্দাদের কোন জায়গা নাই মিসেস চৌধুরী আরো বলেন এরা চলাফেরা করার মত জায়গা দিয়েছেন তাও আবার স্বার্থ ছাড়া তাদের যদি আরো প্রয়োজন হয় তাহলে টাকার বিনিময় নিতে হবে।
এভাবে মানববন্ধন করে মিটিং মিছিল করে নয়।
একজনের দলিলি জায়গা আন্দোলন করে এবং মান সম্মানের ক্ষতি করে কোনদিন আদায় হয় না