হোমনায় কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত!

হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক কোরআন অবমাননার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় হোমনা পৌর মার্কেটের সামনে হোমনা মুসলিম কমিউনিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লি, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কোরআন মুসলমানদের সর্বাধিক পবিত্র গ্রন্থ। এর অবমাননা কোনোভাবেই সহ্য করা যায় না। তারা অভিযুক্ত শিক্ষার্থী অপূর্ব পালের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, ধর্ম নিয়ে কটূক্তি বা অবমাননামূলক আচরণ সমাজে বিভেদ ও অস্থিরতা সৃষ্টি করে। তাই এমন অপরাধের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।

মানববন্ধনে বক্তারা শান্তিপূর্ণ উপায়ে ধর্মীয় মর্যাদা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। তারা বলেন, ইসলামের পবিত্রতা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।