পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ কতৃক ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ মোহন মিয়া জেলা প্রাতিনিধি পঞ্চগড়
পঞ্চগড় জেলা ডিবি পুলিশের এক জন মাদক ব্যবসায়ী আটক করেন
পুলিশ সুপার পঞ্চগড় মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এস আই মো: আবু হোসেন এর নেতৃত্বে এস আই নাজমুল, এস আই নিমাত্ নুর, এস আই সাদেকুল এবং সঙ্গীয় অফিসার ফোর্স এর সমন্বয়ে ডিবির চৌকষ টিম অদ্য ইং ০৪/১০/২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া পঞ্চগড় পৌরসভার কেন্দ্রীয় মসজিদের গলি থেকে ধৃত আসামি ১. হাসানুজ্জামান ওরফে সুজন (৩৫) পিতা ,হানিফ মোল্লা গ্রাম রামের ডাঙ্গা, সদর পঞ্চগড় কে ৭০ পিস নেশা জাতীয় ট্যাবলেট ট্যাপেনটাডোল সহ ইং ০৪.১০.২৫ তারিখ রাত্রি ২০.৩০ ঘটিকায় সময় গ্রেফতার করা হয়।এই বিষয়ে সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।