বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজ ২২ ঘণ্টা পর মাতামুহুরী নদী থেকে সোহানের লাশ উদ্ধার
ক্রাইম রিপোর্টার
মোঃ আবু বক্কর সিদ্দিক
বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে পর্যটক নিখোঁজের ২২ ঘণ্টা পর নিখোঁজ সোহানের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম। শুক্রবার (আজ) বেলা সাড়ে ১১টার দিকে নদীর প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এসময় লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন এবং নিহতের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিসের টানা অভিযানের পর লাশ উদ্ধারের খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে