রংপুরে এগ্রো বিজনেস ওনার্স এসোসিয়েশন (এ্যাওয়ার্ড)-এর বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
মনোয়ারুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধি
রংপুরের ইসলামবাগে স্কাই লনে এগ্রো বিজনেস ওনার্স এসোসিয়েশন (এ্যাওয়ার্ড)-এর বিভাগীয় সমন্বয় সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সভায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত কৃষি উদ্যোক্তারা অংশ নেন।
সভায় গোলাম সরোয়ার মোস্তফার সভাপতিত্বে বক্তারা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে এগিয়ে নিতে উদ্যোক্তাদের আরও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সভায় এগ্রো প্রক্রিয়াজাতকরণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার, বাজার সম্প্রসারণ এবং তরুণদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং স্থানীয় কৃষি ব্যবসার সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সমন্বয় সভা উদ্যোক্তাদের পারস্পরিক সহযোগিতা ও নেটওয়