হোমনার প্রথম নির্বাচিত মেয়র হারুন মিয়া ইন্তেকাল, বিকেল ৫টায় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা!
আজাদ নিউজ ২৪
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হোমনা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হোমনা সদর ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান এবং হোমনা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র মোঃ হারুন মিয়া বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
তিনি বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুর ১২টার সময় রাজধানীর পপুলার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
জনপ্রিয় এই জননেতা দীর্ঘ রাজনৈতিক জীবনে হোমনায় সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। বিশেষ করে ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার সময় সর্বপ্রথম ত্রাণশিবির খুলে তিনি সর্বমহলে প্রশংসিত হন। জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি হোমনার তুমুল জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।
মরহুমের ইন্তেকালে পরিবার-পরিজনসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মরহুমের জানাজার নামাজ আজ বিকেল ৫টায় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।