মিরপুরে বিএনপির শোকরানা সমাবেশ ।
আব্দুর রহামান (স্টাফ রিপোর্টার কুষ্টিয়া )
পিআর পদ্ধতি জনগণ বোঝে না, তাই এ পদ্ধতিতে নির্বাচন গ্রহণযোগ্য হবে না.. শহিদুল ইসলাম ।
কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক শোকরানা সমাবেশে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
বুধবার (১ অক্টোবর) বিকেলে মিরপুর প্যারী সুন্দরী মুক্ত মঞ্চ-মিরপুর ফুটবল মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। তিনি বলেন, পিআর পদ্ধতি জনগণ বোঝে না, তাই এ পদ্ধতিতে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জনগণ গণতান্ত্রিক ভোটাধিকার চায়, পিআর নয়। তালবাহনা না করে নির্বাচনে আসুন। জনগনকে তাদের নেতা নির্বাচনের সুযোগ করে দিন। এসময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে একযোগে কাজ করার আহবান জানান।
মিরপুর উপজেলা বিএনপির সাংগঠনি সম্পাদক এনামুল হক বাবুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য উপস্থাপন করেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ তৌহিদুল ইসলাম আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি মোঃ আবু দাউদ, মিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আলী, সাবেক সদস্য সচিব আজাদুর রহমান আজাদ, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, জেলা ছাত্রদলের সদস্য সচিব তসলিম উদ্দিন নিশাত, উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান তুসার এবং পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সমাবেশকে উৎসবমুখর করে তোলেন।