এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া-চিকিৎসাভাতা নিয়ে সুখবর!

আজাদ নিউজ
০১ অক্টোবর ২০২৫

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি অবশেষে আলোচনায় অগ্রগতি এনেছে।

শিক্ষকরা মূল বেতনের শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়ার দাবি জানালে শিক্ষা মন্ত্রণালয় তা বাস্তবায়নে প্রস্তাব প্রস্তুত করেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।

এতে বাড়িভাড়া ভাতার চারটি হার প্রস্তাব করা হয়েছে ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ীই চূড়ান্ত হার কার্যকর হবে।

এর আগে সরকার নির্দিষ্ট অঙ্কে ভাতা বাড়ানোর প্রস্তাব দিলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে শতাংশভিত্তিক দাবি জানায়।

তারা ইতোমধ্যেই ঢাকায় মহাসমাবেশ করে ১০ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন।