দেশীয় তৈরী চোলাইমদ ও চোলাইমদ তৈরি করার পাতিল ও গ্যাসের চুলা সহ গ্রেফতার ১জন ও মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার মোঃ মামুন মোড়ল :(গাজীপুর)
গতকাল ২৮ সেপ্টেম্বর, ২০২৫,বিকাল ১৬.৩০ ঘটিকা।গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন তুমুলিয়া ইউনিয়নের দক্ষিন চুয়ারীয়াখোলার সমীরন রোজারিও (৪৯) পিতা- মৃত আব্রাহাম রোজারিও এর বসত বাড়ি থেকে সমীরন রোজারিও কে ০৫ (পাঁচ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ, যাহার অনুমান মূল্য-৬,০০০/- (ছয় হাজার) টাকা ও চোলাইমদ তৈরি করার পাতিল ও গ্যাসের চুলা সহ গ্রেফতার ও জব্দ করেন কালীগঞ্জ থানা পুলিশ।
পরে কালীগঞ্জ থানায় বাদী এসআই(নিঃ) মাকসুদুল কবির নকীব,বাদী হয়ে মামলানং-৩০,তারিখ-২৮/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ২৪(ক)/৩৭ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকানরী কর্মকর্তার হিসেবে দায়িত্ব পালন করবেন এসআই(নিঃ) মোঃ রাসেল, কালীগঞ্জ থানা, গাজীপুর।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন বলেন” দুর্গাপূজা উপলক্ষে মাদকের বিরুদ্ধে কালিগঞ্জ থানা পুলিশ ব্যাপক তৎপর ”
পাশাপাশি কালীগঞ্জের ৪২ পূজা মন্ডপের ।ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ,প্রতিদিন পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতাধীন আছে। পূজাকে ঘিরে উপজেলা প্রশাসন ,থানা পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনীর ও কালিগঞ্জ উপজেলা কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সর্বোপরি সকলে সহযোগিতা করে আসছে। উপজেলা প্রশাসন