ধর্মীয় উগ্রবাদী কোন গোষ্ঠিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়া যাবে না – –বিএনপি ভাইস চেয়ারম্যান বুলু

গোলাম মহিউদ্দিন নসু,বেগমগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধিঃ

বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক বানিজ্য প্রতিমন্ত্রী বরকত উল্যাহ বুলু বলেছেন, ধর্মীয় উগ্রবাদী কোন গোষ্ঠিকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়া যাবে না। মুক্তিযুদ্ধের চেতনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে সতর্কতার সহিত ভোট প্রদান করতে হবে।
রোববার (২৮সেপ্টেম্বর) রাতে শারদীয় দূর্গা পূজা উৎসব-২০২৫ উপলক্ষ্যে বেগমগঞ্জের টঙ্গীরপাড় শ্রী শ্্রী রক্ষাকালী মন্দির ত্রিশক্তি দূর্গাপূজার মন্ডপের শুভ উদ্বোধনে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিকঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে তিনি এসব কথা বলেন।
ত্রিশক্তি পূজা মন্ডপ কমিটি সভাপতি সমীর কর্মকার এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক,হিন্দু বৌদ্ধ খ্্িরস্টান কল্যান ফ্্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কামাক্ষ্যা চন্দ্র দাস।
ত্রিশক্তি পূজা মন্ডপ কমিটির সাধারন সম্পাদক জয় ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহফুজুল হক আবেদ।
এ সময় বরকত উল্যা বুলু আরো বলেন,ভারতে বর্তমান শাসন ব্যবস্থায় উগ্রবাদীরা ক্ষমতায় থেকে লক্ষ লক্ষ মুসলমানদের নির্যাতন করছে।বাংলাদেশে মরহুম জিউর রহমানের বাংলাদেশ জাতীয়তা বাদী আদর্শ রক্ষায় সকল ধর্মের মানুষে অধিকার নিশ্চিত করতে অসম্প্রদায়িক শক্তিকে নির্বাচিত করতে হবে।ধর্মী উগ্রবাদীরা আসলে দেশের শান্তি বিনষ্ট হবে।বাংলাদেশকে আফগানিস্তান বা সিরিয়ার মতো হতে দেয়া যাবে না সে বিষয়ে সকলকে সাবধান থাকার আহবান জানান।
উদ্বোধনী বক্তব্য প্রদানকালে কামাক্ষ্য চন্দ্র দাস বলেন,২০১৩ সালে মানববতা বিরোধী অপরাধের দায়ে এক অপরাধীকে সাজা প্রদানের জের ধরে ্এ এলাকায় হিন্দুবাড়িতে অগ্নি সংযোগ ও লুটের ঘটনা ঘটেছিল।আমরা ১০৩ টি ক্ষতিগ্রস্থ পরিবারকে সাহায়তা করেছি। তখনো আপনাদের সাথে ছিলাম ।এখনো আছি। আগামীতেও থাকেেবা।আমাদের নেতা বরকত উল্যা বুলু আপনাদের সাথে থাকবে।#