‎পি.আর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে মোংলায় ইসালামী আন্দোলনের বিশাল সমাবেশ

‎স্টাফ রিপোর্ট মো: নাঈম বিন রফিক (মংলা উপজেলা প্রতিনিধ)‌


‎সংখ্যানুপাতিক হারে বা পি. আর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, গনহত্যাকারীদের বিচার ও বাগেরহাটের চারটি নির্বাচনী আসন পুনর্বহালের দাবিতে মোংলায় সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা শাখা। আজ বিকাল তিনটায় মোংলার শ্রমিক সংঘ চত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
‎মোংলা উপজেলা সভাপতি মোঃ রেজাউল করীম মৃধার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৪ বছরে ও স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি বাংলাদেশের জনগণ। যারা যখন ক্ষমতায় ছিল তারা তখন তাদের স্বার্থ হাসিল করেছে। বিশেষ করে গত দেড় যুগে আওয়ামী শাসনামলে দেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে নেমে গেছে। স্বৈরাচার হাসিনার মত আর যেন কেউ স্বৈরশাসক হতে না পারে এজন্য একটি জাতীয় সরকার গঠন করতে হবে। এর জন্য সর্বোত্তম পন্থা হলো পি.আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন। এতে সকল ভোটারের ভোটের মূল্যায়ন হবে, মনোনয়ন বানিজ্য, কালো টাকার ছড়াছড়ি এবং অবৈধ অস্ত্রের মহড়া বন্ধ হবে। বাগেরহাটের চারটি নির্বাচনী আসন থেকে একটি আসন কর্তন করার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেন অধ্যক্ষ জিল্লুর রহমান। অনতিবিলম্বে বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবি জানান তিনি।
‎সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের বাগেরহাট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ইকবাল। তিনি তার বক্তব্যে বলেন, জুলাই শহীদদের রক্তের সাথে আমরা বেঈমানি করতে পারি না। জুলাইয়ের গনহত্যাকারীদের বিচার এখন ও দৃশ্যমান হয়নি। আগে খুনীদের বিচার করতে হবে, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারগুলে সম্পন্ন করে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।
‎সমাবেশে মোংলা উপজেলা সকল ইউনিয়ন থেকে এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা যোগদান করেন। সমাবেশ শেষে বিশাল একটি মিছিল শ্রমিক সংঘ চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেটের সামনে যেয়ে শেষ হয়।
‎ইসলামী আন্দোলনের মোংলা উপজেলা প্রশিক্ষণ সম্পাদক এইচ এম ইসমাইল হোসেন এবং ছাত্রনেতা ইসমাঈল বিন আব্দুল আজিজের যৌথ সঞ্চালনায় গন—সমাবেশে আরও বক্তব্য রাখেন মোংলা উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা অধ্যক্ষ রুহুল আমীন, মাওলানা তৈয়্যেবুর রহমান, ডাক্তার লুৎফুল আলম বাবুল, উপজেলা সহ—সভাপতি মাওলানা আবু বকর, সেক্রেটারি রফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি নূর মোহাম্মদ বাচ্চু ফকির, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু মুসা, পৌর সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করীম, সেক্রেটারি হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম সাদী, যুবনেতা মাওলানা সাইফুল ইসলাম, কে.এম মারুফ বিল্লাহ, মাওলানা আল—আমীন, মুফতী তাওকীর আহমদ, শ্রমিক নেতা আবদুর রহমান, মাসুম বিল্লাহ রাসেল, ছাত্রনেতা ফরহাদুল ইসলাম, এইচ. এম শাহাদাৎ, নাঈম বিন রফিক, সাহিদুল ইসলাম শান্ত, আল—আমীন কাজী প্রমুখ।
‎বার্তা প্রেরক—
‎হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম সাদী
‎প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক
‎ইসলামী আন্দোলন বাংলাদেশ
‎মোংলা উপজেলা শাখা।