অভিনন্দন,
হোমনার আরেফিন সিদ্দিক সিফাত দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন!

মোঃ আবুল কালাম আজাদ :

কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের কৃতী শিক্ষার্থী মো. আরেফিন সিদ্দিক সিফাত ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ খ্রিষ্টাব্দে দাবা (বালক ছোট গ্রুপ) বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

সে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার পিতা অ্যাডভোকেট মোহাম্মদ আতাউল্লাহ এবং মাতা শিক্ষক রীনা আক্তার।

সিফাতের এ অসাধারণ কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের জোয়ার বইছে। আনুষ্ঠানিকভাবে আজ ২৫ সেপ্টেম্বর সে জীবনের প্রথম চ্যাম্পিয়ন হওয়ার ক্রেস্ট গ্রহণ করে।

তার এই অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলেই আরেফিন সিদ্দিক সিফাতের সর্বাঙ্গীন মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।