হোমনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ!
মোঃ আবুল কালাম আজাদ;
শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে অসহায় মানুষের মাঝে বস্ত্র, চাল, তেল, সাবান ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) কুমিল্লার হোমনা উপজেলার চন্ডীপুরে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে রামকৃষ্ণ আশ্রম, কদমতলা, গোপালদী, নরসিংদীর আয়োজন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী জয়রাম ব্রহ্মচারী। রামকৃষ্ণ আশ্রম,গোপালদী,নরসিংদী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীমতি মীরা রানী সাহা। সভাপতি, সারদা সংঘ ঢাকা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোমনা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক রাজীব চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু লায়ন চন্দন লাল রায়, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোমনা উপজেলা শাখা; বাবু জীবনকৃষ্ণ সাহা, পরিচালক, ম্যাক টেক্সটাইল; বাবু অরবিন্দু আঢ্য, সাধারণ সম্পাদক, বনিক সমিতি মাধবদী বাজার; এবং বাবু স্বপন সাহা, বিশিষ্ট ব্যবসায়ী, মাধবদী।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী হনুমান ব্রহ্মচারী, রামকৃষ্ণ আশ্রম কদমতলা, নরসিংদী।
এ সময় সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মের অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় এলাকার বহু মানুষ উপহার গ্রহণ করেন।