রাজশাহীতে ‘আজকের দর্পণ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত!

অপু, স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে জাতীয় দৈনিক আজকের দর্পণ-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১২ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত হলো আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর অলকার মোড়ের এসোসিয়েশন ভবনে পত্রিকাটির রাজশাহী ব্যুরো অফিসে এই অনুষ্ঠান হয়। আয়োজনের নেতৃত্ব দেন দৈনিক আজকের দর্পণ-এর রাজশাহী ব্যুরো প্রধান এস. এম. শফিকুল আলম ইমন।

অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন—
চ্যানেল আই-এর স্টাফ রিপোর্টার আবু সালে মো: ফাত্তাহ, ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আনিসুজ্জামান, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংবাদিক মামুন রেজা, শাহিনুর রহমান সোনা, ইফতেখায়ের আলম বিশাল, শাহীন সাগর, লিয়াকত হোসেন, এম আরিফ, মোস্তাফিজুর রহমান লিটন, আল আমিন হোসেন, রাজীব আলী রাতুল, সুলতানুল আরেফিন খান নিহাল, পাভেল ইসলাম মিমুল, জিবিসি বাবু, রনি প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, আজকের দর্পণ শুরু থেকেই দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দিয়ে আসছে। আগামী দিনগুলোতেও পত্রিকাটি বস্তুনিষ্ঠতা ও সত্যনিষ্ঠার মাধ্যমে সমাজ ও জাতির কল্যাণে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে পত্রিকাটির সমৃদ্ধ ভবিষ্যৎ ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।