স্বপ্নছোঁয়া যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত…

জাকারিয়া রানা
জেলা প্রতিনিধি
(পটুয়াখালী)

স্বপ্নছোঁয়া যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে ১৯ সেপ্টেম্বর ২০২৫।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সক্রিয় সদস্যরা। আলোচনায় উঠে আসে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, চলমান কর্মসূচি বাস্তবায়ন, সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি এবং সমাজ উন্নয়নমূলক নতুন উদ্যোগ বাস্তবায়নের দিকনির্দেশনা।

বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় যুব সমাজকে সামাজিক সচেতনতা, নেতৃত্ব বিকাশ এবং মানবিক কাজে সম্পৃক্ত করার ওপর। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো সংগঠনের আগামী কার্যক্রমে গতিশীলতা আনবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

সভা শেষে ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য কলা পাতায় পরিবেশিত দুপুরের খাবারের আয়োজন করা হয়। এই আয়োজনের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

স্বপ্নছোঁয়া যুব সংগঠন বিশ্বাস করে, একটি সচেতন, সংগঠিত ও মানবিক সমাজ গঠনে যুবদের ভূমিকা অপরিহার্য। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতারা।