কুমিল্লায় বিক্রয় প্রতিনিধি জোটের দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত!

এইচ এম শরিফুল ইসলাম সিকদার, বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট দাউদকান্দি উপজেলা শাখার উপদেষ্টা, কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি ও এসিআই ফুডস লিমিটেডের এরিয়া ম্যানেজার মরহুম ফিরোজ হোসেনের স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪টায় কুমিল্লা জেলা কার্যালয়, পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন পশ্চিম পাশে বেলতলী বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কুমিল্লা জেলা শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মোঃ সাকিবুল ইসলাম পনির। পরিচালনা করেন সিনিয়র সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন।

এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা শাখার প্রধান উপদেষ্টা ও আকিজ প্লাস্টিকের আরএসএম মোঃ এখলাছ উদ্দিন এবং এসিআই ফুড এন্ড বেভারেজ কুমিল্লা জোনের আরএসএম মোঃ সিরাজুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ জালাল আহমেদ, তারিকুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), রিপন বাদশা (কোষাধ্যক্ষ), এম এ কাসেম (উপদেষ্টা, কুমিল্লা সদর উপজেলা), মোঃ বিল্লাল হোসেন (সভাপতি, কুমিল্লা সদর উপজেলা), আলমগীর হোসেন (সাধারণ সম্পাদক, কুমিল্লা সদর উপজেলা) প্রমুখ।

গত ১১ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ থেকে গৌরীপুর যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ফিরোজ হোসেনের মোটরসাইকেলে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকা যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।