কোটচাঁদপুর উপজেলা এক মোটরসাইকেল আহরী নিহত।
মোঃ সুরুজ ঝিনাইদহ
ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামের মাঝের পাড়া মহিউদ্দিনের ছেলে রাজা মিয়া (২৭) আজ ১৭ সেপ্টেম্বর বিকালে জমি রেজিষ্ট্রেশনের কাজে জন্য ভূমি অফিসের দিকে যাচ্ছিলেন। কোটচাঁদপুর মেইন স্ট্যান্ডের অদুরে মাইক্রো স্ট্যান্ডে কাছে মটরসাইকেলের পিছন থেকে ইজিবাইক ধাক্কা দেয়। ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক এসে চাপা দেয়।
মারাত্মক জখম হলে স্হানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেমধ্যে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক জানান ৫:৩০ সময় হাসপাতালে নিয়ে আসলে আমরা উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
রাজা মিয়ার চাচাতো ভাই হাফেজ মাহাফুজ জানান রাজা মিয়ার একটি কন্যা সন্তানের জনক।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর রাজা মিয়ার মৃত্যুর সংবাদ টি নিশ্চিত করেন।