ব্যবসায়ী শাহ আলম” হত্যাকারিরা গ্রেফতার না হওয়ায় স্থানীয় জনসাধারণের মানববন্ধন।
“মুহাম্মদ নুরুল আমিন লোহাগাডা চট্টগ্রাম”
দক্ষিণ চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা আধুনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঘাটিয়ার পাড়ার
বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহ আলম সওদাগর কে ১২/০৯/২০২৫ তারিখ সকাল ১১ টার দিকে সেই তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে সামান্য একটি বালুর বস্তা কে কেন্দ্র করে
কুখ্যাত খুনি লাভলু তার হাতে থাকা কোদাল দিয়ে উপর্যপুর মাথায় আঘাত করে। এতে শাহ আলম সওদাগ ঘটনাস্থলেই মারা যান। নিহত শাহ আলমের পরিবার স্থানীয় লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা রোজু করে কিন্তু
৫ দিন অতিবাহিত হওয়ার পরও এখনো পর্যন্ত
খুনি লাভলুকে গ্রেফতার করতে পারেনি পুলিশ
যার প্রেক্ষিতে মানববন্ধন করতে বাধ্য হয় স্থানীয় লোকজন উক্ত মানববন্ধনে পুরো লোহাগাড়াবাসী অংশ গ্রহণ করেন।এতে নেতৃত্ব দেন আধুনগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন
তিনি বক্তব্য বলেন তার চাচা শাহ আলম সওদাগরকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং তাদের পিছনে কে বা কাহারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আসতে হবে। কিন্তু খুনি লাভলুকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ প্রশাসন।
তিনি আরো বলেন অনতিবিলম্বে খুনি লাভলুকে গ্রেফতার করে
ফাসির মঞ্চে দেখতে চাই লোহাগড়া ও আধুনগরের জনসাধারণ। এই ঐতিহাসিক মানববন্ধনে দল মত নির্বিশেষে সর্বস্তরের সিনিয়ার ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন এবং সবাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তাদের একটাই দাবি খুনি লাভলু যেখানেই থাকুক না কেন
তাকে গ্রেফতার করে সর্বোচ্চ স্বাস্থ্যের আওতায়
আানাতে হবে। বক্তারা আরো বলেন খুনি লাভলুকে গ্রেফতার করা না হলে আবারো মানববন্ধনের হুঁশিয়ারি দেন বক্তারা না হয় খুনিদের বর্বরতা বেড়েই চলবে