শিবচর বাজারে রাকিব হত্যার প্রতিবাদে মানববন্ধন।

মোঃ কামরুজ্জামান পলাশ ( বিশেষ প্রতিনিধি)
মাদারীপুর;

রাকিব হত্যার প্রতিবাদে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আজ একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় শহরের প্রধান সড়কে দাঁড়িয়ে প্রায় শতাধিক মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা রাকিব হত্যার তীব্র নিন্দা জানান এবং দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, নৃশংস এই হত্যাকাণ্ড সমাজকে গভীরভাবে কাঁপিয়ে দিয়েছে। রাকিবের পরিবারের পাশে দাঁড়াতে এবং ন্যায়বিচার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক, ছাত্র, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার হাতে শ্লোগান দেন— “রাকিব হত্যার বিচার চাই”, “খুনিদের গ্রেপ্তার কর”।

এ সময় নিহত রাকিবের পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, তারা দ্রুত বিচার ও হত্যাকারীদের ফাঁসি চান।