শিবচরে বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনকে মাদ্রাসা শিক্ষক সমিতির শুভেচ্ছা!

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিবচর উপজেলা প্রস্তাবিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো: শাহাদাত হোসেন (শাহাদাত কমিশনার)-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি শিবচর শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাদ আছর শিবচর উপজেলার আহ্বায়কের নিজ বাড়িতে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক সমিতির শিবচর শাখার সভাপতি আলমাস মাওলানা ও সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান পলাশসহ সংগঠনের অন্যান্য শিক্ষকবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে শিক্ষক নেতৃবৃন্দ দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সহযোগিতা ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।