পাটগ্রামে একজন অসহায় ক্যান্সার রোগী পাশে দাঁড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন!

মোঃ ফেরদৌস আলম; পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাট পাটগ্রাম উপজেলায় রক্তকণিকা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগে ১৬ সেপ্টেম্বর ২০২৫ইং মঙ্গলবার একজন অসহায় ক্যান্সার রোগী পাশে দাঁড়ায় রক্তকণিকা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন।

সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন সমাজসেবা ও সামাজিক উন্নয়ন কাজ করে যাচ্ছে পাটগ্রাম কালিরহাট, টেপুরগাড়ি ২ নং ইউনিয়নের ,৯নং ওয়ার্ল্ড -এক কনিষ্ঠ ভাই, আরাফাত হোসেন, তার জীবনমরণ সংগ্রামে পাশে দাড়ায় রক্তকণিকা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন।

সংগঠনটি আজকে পাটগ্রাম বাজারে ক্যান্সার রোগী আরাফাতের জন্য দোকান,স্কুল, কলেজ,মাদ্রাসা ও সাধারণ মানুষের কাছে সাহায্যের জন্য যান রক্তকণিকা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন।

রক্তকণিকা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন সমাজসেবা ও সামাজিক উন্নয়ন কাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে বলে জানানো হয় সংগঠনটি থেকে এবং সামনে আরো ভালো ভালো কাজ করবে সংগঠনটি।

সংগঠনটি পরিচালনা করেন প্রতিষ্ঠাতা,উপদেষ্টা, সভাপতি,সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক ও কার্যকারী সকল নেতৃবৃন্দ দ্বারা পরিচালিত হয়।