নওগাঁর মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম (নওগাঁ) জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে ষষ্ঠ ও একাদ্বশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়।
আজ সোমবার( ১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে সভাপতি প্রফেসর মাইনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও উপজেলা সভাপতি এম এ মতিন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মকলেসুর রহমান মকে, নাজমুল হক (নাজু),সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (বাবুল) চৌধুরী, সাবেক উপজেলার চেয়ারম্যান ড.ইকরামুল বারী টিপু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদা খানম, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম (বাদল), অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার

অন্যান্যর মধ্যে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন খান, যুবদল আহবায়ক নুরুল ইসলাম, মাস্টার এনামুল হক, ডি এম আব্দুল মালেক, আব্দুল জলিল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।