কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ!

মোঃ আবুল কালাম আজাদ:

“স্বপ্ন দেখি স্বপ্ন পূরণের প্রত্যাশায়” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে,

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের উপসচিব (প্রশাসন) মাছুম মিল্লাত মজুমদার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও সাবেক রোটারি গভর্নর দিলনাশিঁ মোহসেন, কলেজ সভাপতি শাহ মো. আলমগীর খান এবং অভিভাবক প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মোবারক হোসেন।

বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, উচ্চমাধ্যমিক স্তর শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ স্তরের ফলাফলের উপর নির্ভর করে ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও কর্মজীবন। সফল হতে হলে নিয়মিত অধ্যবসায়, কঠোর পরিশ্রমের পাশাপাশি স্বপ্ন দেখতে হবে এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠান পরিচালনা করেন ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পর বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার।

এছাড়া বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাহমিদ আব্দুল্লাহ, কানিজ ফাতেমা, মরিয়ম আক্তার, জাহেদা আক্তার ও মিতু আক্তার।

নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন সামিরা আক্তার ও মাহিমা আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক মো. হাসান ভূইয়া, নাইমা আক্তার, জাবেদ হোসেন, নিশাত মাহমুদ, ফাহিমা আক্তার, মিঠুন মজুমদার, আব্দুল্লাহ আল মামুন, শারমিন আক্তার, নাহিন আক্তার, অনন্যা ব্যানার্জি ও কলেজের হিসাবরক্ষক সোহেল রানা।

দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন কুমিল্লা আইডিয়াল কলেজের সাবেক শিক্ষার্থী ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মো. আসাদুজ্জামান অমি, সাবেক সাধারণ সম্পাদক (রঙিন ঘুড়ি) স্নেহা রানী সাহা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাবেক সভাপতি সামিউল আহসান সিয়াম ও শাহাব উদ্দীন ইসলাম শিহাব।
এছাড়া দেশাত্মবোধক গান, আবৃত্তি, আধুনিক গান ও নাটক পরিবেশন করেন শিক্ষার্থী বশির উদ্দিন, সিফাত, রাশেদ, জাহেদা, মারিয়া, ফাইজা আফরিন নুহান, মাইশা আফরিন নুজাত, অনন্যা দেবনাথ, ফারহানা আক্তার নিহা, জান্নাতুল ফেরদৌস প্রীয়ন্তি, তানজিল ইসলাম রামিচা, মারিয়া আনোয়ার, অর্থি, নিহা, অর্পিতা, মুনতাহা, মাহি এবং সাবেক শিক্ষার্থী জেনিবা।