পাটগ্রাম আদর্শ কলেজের ২০২৫/২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাএ-ছাত্রীদের নবীন বরণ।
মোঃ ফেরদৌস আলম
পাটগ্রাম উপজেলা প্রতিনিধি লালমনিরহাট।
লালমনিরহাট পাটগ্রাম উপজেলায় ১৫ এ সেপ্টেম্বর ২০২৫ ইং সোমবার পাটগ্রাম আদর্শ কলেজে ২০২৫/২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাএ-ছাত্রীদের নবীন বরণ করা হয় একাদশ শ্রেণির ছাএ-ছাত্রীদের কে ফুল ও কলম দিয়ে বরণ করেন পাটগ্রাম আদর্শ কলেজের নবনির্বাচিত ছাত্রদল প্যানেলের সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা জীবনের এ নতুন অধ্যায়ে তোমাদেরকে শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ না থেকে সৎ, নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে।”
আরও বক্তব্যে বলেন পাটগ্রাম আদর্শ কলেজের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমার পক্ষ থেকে সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল এবং কলেজের পরিবেশ ও নিয়মকানুন ভালোভাবে মেনে চলা , শিক্ষকদের সাথে পরিচিত হওয়া ও সহপাঠীদের সাথে সুসম্পর্ক তৈরি করা, নতুন শিক্ষাবর্ষে সফল হতে হলে সময়ানুবর্তিতা বজায় রাখা এবং পড়ালেখায় মনোযোগ দেওয়া জরুরি সকলের জন্য।