১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন কুমিল্লার জেলা প্রশাসক

>হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন কুমিল্লার জেলা প্রশাসক

>হোমনা (কুমিল্লা) উপজেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক রোজী আক্তার।
সোমবার (১২ অক্টোবর) পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, নিরাপদ পানির ব্যবস্থা, সাইবার নিরাপত্তা এবং আইসিটির ইতিবাচক ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

জেলা প্রশাসক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আইসিটি ও রোবোটিকস ল্যাব, কারিগরি ল্যাব, লাইব্রেরি, স্কাউট কক্ষ ও শিক্ষক মিলনায়তন ঘুরে দেখেন এবং শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম ও বিদ্যমান সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার, প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান, সহকারী প্রধান শিক্ষক ও আইসিটি শিক্ষকসহ অন্যান্য শিক্ষক।

উল্লেখ্য, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা থেকে প্রকাশিত সরকারি সফরসূচি অনুযায়ী, সোমবার জেলা প্রশাসকের হোমনা উপজেলা সফরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, কমিউনিটি ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান, ভূমি অফিস ও পৌরসভা পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচি নির্ধারিত ছিল।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন

হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন কুমিল্লার জেলা প্রশাসক

প্রকাশিত হয়েছে: ১১:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬