০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের সঙ্গে ঘটনার জেরে চান্দিনার এসিল্যান্ড ফয়সাল আল নূর সিলেটে বদলি

চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা:

কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরের বিরুদ্ধে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ ওঠার পর তাকে সিলেট বিভাগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

এর আগে বুধবার (১ এপ্রিল) দুপুরে চান্দিনা উপজেলা ভূমি অফিসে ভিডিও ধারণকে কেন্দ্র করে দৈনিক মানবজমিনের দেবিদ্বার প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপলের প্রতিনিধি আব্দুল আলিমকে পুলিশ দিয়ে আটক করানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, নামজারি সংক্রান্ত কাজে ভূমি অফিসে গেলে সহকারী কমিশনারের কর্মকাণ্ড ভিডিও ধারণ করায় তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশ ডাকেন।

পরে তাদের হাতকড়া পরিয়ে থানায় পাঠানো হয়। এ সময় তাদের মোবাইল ফোন জব্দ করে ভিডিও ও ছবি মুছে ফেলা হয় এবং পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কুমিল্লাজুড়ে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং নিন্দার ঝড় ওঠে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ দায়িত্ব পালন করেছে এবং বিষয়টি মীমাংসা হওয়ায় সাংবাদিকরা চলে গেছেন।

এদিকে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনার পরপরই ফয়সাল আল নূরকে সিলেটে বদলি করা হলেও স্থানীয় সাংবাদিকরা কেবল বদলিতে সন্তুষ্ট নন। তারা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হলে প্রশাসনের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে। এখন এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রয়েছে।

ট্যাগ

অধূমপায়ী ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিকদের সঙ্গে ঘটনার জেরে চান্দিনার এসিল্যান্ড ফয়সাল আল নূর সিলেটে বদলি

প্রকাশিত হয়েছে: ০৯:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬