০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মোবাইলে ভিডিও ধারণ করায় চান্দিনায় দুই সাংবাদিককে হাতকড়া, মোবাইল জব্দ

চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা:

কুমিল্লার চান্দিনা উপজেলায় ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরের বিরুদ্ধে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। পরে রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলায় সাংবাদিক মহলে নিন্দার ঝড় ওঠে।

ভুক্তভোগীরা হলেন দৈনিক মানবজমিনের দেবিদ্বার প্রতিনিধি রাসেল সরকার ও ফেস দ্য পিপলের প্রতিনিধি আব্দুল আলিম।

তাদের অভিযোগ, নামজারি সংক্রান্ত বিষয়ে ভূমি অফিসে গেলে সহকারী কমিশনারের আচরণ ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হয়ে পুলিশ ডেকে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো হয়।

এ সময় তাদের মোবাইল ফোন জব্দ করে ভিডিও ও ছবি মুছে ফেলা হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

একাধিকবার মোবাইল ফোনের চেষ্টা করা হলেও এ বিষয়ে সহকারী কমিশনারের বক্তব্য পাওয়া যায়নি।

চান্দিনা থানার ওসি আতিকুর রহমান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ দায়িত্ব পালন করেছে। বিষয়টি মীমাংসা হওয়ায় সাংবাদিকরা চলে গেছেন।

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ

অধূমপায়ী ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোবাইলে ভিডিও ধারণ করায় চান্দিনায় দুই সাংবাদিককে হাতকড়া, মোবাইল জব্দ

প্রকাশিত হয়েছে: ০৭:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬