০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রবাসী ইউএইতে ড্রোনের ধ্বংসাবশেষে নিহত, সংঘাতে মৃত ১২

অনলাইন নিউজ ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে ইরান–ইসরায়েল যুদ্ধের চলমান উত্তেজনার মধ্যে আবারও এক বাংলাদেশি প্রবাসীর প্রাণহানির ঘটনা ঘটেছে। ফুজাইরা প্রদেশের আল রিফা এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে মো. শাহ আলম ভূঁইয়া নামের এক প্রবাসী নিহত হয়েছেন।
নিহত শাহ আলম ভূঁইয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরোইন এলাকার হানিফ ভূঁইয়ার ছেলে। তিনি ফুজাইরার আল রিফা এলাকায় একটি কৃষি খামারে কর্মরত ছিলেন।
স্থানীয় গণমাধ্যম জানায়, বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে কর্মরত অবস্থায় তার ওপর ড্রোনের ধ্বংসাবশেষ এসে পড়ে। ইরান থেকে নিক্ষিপ্ত একটি ড্রোন সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করলে সেটি আকাশেই ধ্বংস হয়। পরে এর ধ্বংসাবশেষ নিচে পড়ে খামার এলাকায় আঘাত হানে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এর আগে আজমান প্রদেশে সালেহ উদ্দিন (ওরফে আহমদ আলী) নামে আরও এক বাংলাদেশি একই ধরনের ঘটনায় নিহত হন। এ নিয়ে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতে দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত এবং ১৯০ জন আহত হয়েছেন।
এদিকে নিহতের খবর পেয়ে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনস্যুলেটের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। দূতাবাস জানিয়েছে, মরদেহ শনাক্তকরণ শেষে দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা বাহিনী এখন পর্যন্ত ৪৩৮টি ব্যালিস্টিক মিসাইল, ১৯টি ক্রুজ মিসাইল এবং ২০১২টি ড্রোন প্রতিহত করেছে।

ট্যাগ

অধূমপায়ী ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রবাসী ইউএইতে ড্রোনের ধ্বংসাবশেষে নিহত, সংঘাতে মৃত ১২

প্রকাশিত হয়েছে: ১২:০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬