০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অধূমপায়ী ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

দাউদকান্দি উপজেলার আমিরাবাদ মেডিকেল সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে অধূমপায়ী ফোরাম (অফ)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মো. হানিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।
অনুষ্ঠান উপলক্ষে ধূমপান নিরুৎসাহিত করতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে অতিথিরা ফোরামের লোগো সংবলিত ৫৫টি বেলুন উড়িয়ে দেন। আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক পর্বের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়।
সাধারণ সম্পাদক মো. সবুজ মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাসেল রাফির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপদেষ্টা মো. শাহআলম। অনুষ্ঠানে বিভিন্ন অতিথি ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মতিন সৈকত, সাংবাদিক শাহজাদা এমরান, ক্রীড়াবিদ কামরুল হাসান গরীব, নারায়ণগঞ্জ নৌবন্দর থানার ওসি সালেহ আহমেদ পাঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয় এবং পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।
শেষে দাউদকান্দি ও তিতাস উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। দাউদকান্দি শাখায় মো. তোফাজ্জল হোসেনকে সভাপতি, আব্দুল কাদির পলাশকে সাধারণ সম্পাদক ও সাইদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়। তিতাস শাখায় মোহাম্মদ শাহজামান শুভ সভাপতি, তাসীন তিহামী সাধারণ সম্পাদক এবং মোতালিব হোসাইন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় কেন্দ্রীয়, দাউদকান্দি ও তিতাস উপজেলা শাখার নেতৃবৃন্দ দায়িত্ব পালন করেন।

ট্যাগ

প্রকাশিত হয়েছে: ০৯:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬