০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হোমনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

দিপক চন্দ্র দেব, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও তাজা গুলিসহ মো. মনির হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৩১ মার্চ ২০২৬ তারিখ রাতে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মনির হোসেন ওই গ্রামের ইউনুছ মিয়া ও হাসোয়ারা বেগমের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন হোমনা থানার এসআই মোহাম্মদ মোসলেহ উদ্দিন ও এএসআই আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এলাকায় নিয়মিত ডিউটিতে ছিল। রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, দুর্গাপুর গ্রামের ভূইয়া বাড়ি কবরস্থান সংলগ্ন কাঁচা রাস্তায় এক ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে।

খবরটি পাওয়ার পরপরই উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মনিরকে আটক করা হয়।

আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে মনিরের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত পিস্তলটি সোনালি রঙের এবং এর গায়ে ‘মেড ইন ইউএসএ’ ও ‘৭.৬৫’ খোদাই করা রয়েছে। এছাড়া ম্যাগাজিন ও গুলির গায়েও সুনির্দিষ্ট শনাক্তকরণ চিহ্ন পাওয়া গেছে। রাত আনুমানিক সাড়ে ৮টায় উদ্ধারকৃত এসব আলামত জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

হোমনা থানার ওসি (তদন্ত) দীনেশ দাস গুপ্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অবৈধ অস্ত্র রাখার পেছনের উদ্দেশ্য এবং এর সাথে অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) আসামিকে যথাযথ পুলিশ পাহারায় কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে। এই সফল অভিযানের ফলে এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

ট্যাগ

অধূমপায়ী ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হোমনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ১২:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬