দেশব্যাপী সাঁড়াশি অভিযান শিগগিরই, তালিকা প্রায় প্রস্তুত
অনলাইন ডেস্ক:
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার শিগগিরই দেশব্যাপী বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করতে যাচ্ছে।
এ জন্য চিহ্নিত অপরাধীদের একটি সমন্বিত তালিকা প্রায় প্রস্তুত, যা অনুযায়ী আগামী এপ্রিল থেকে মাঠপর্যায়ে অভিযান শুরু হতে পারে।
পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী এ অভিযানে অংশ নেবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চুরি, ডাকাতি, মাদক, চাঁদাবাজি ও সংগঠিত অপরাধে জড়িতদের বিরুদ্ধে ‘টার্গেটেড অ্যাকশন’ নেওয়া হবে।
সরকার বলছে, গোয়েন্দা তথ্য ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই প্রকৃত অপরাধীদের তালিকাভুক্ত করা হয়েছে এবং এ অভিযান কোনো রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হবে না।
অনলাইন ডেস্ক: 











