০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হোমনায় তিতাস নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনায় তিতাস নদী থেকে এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

হোমনা ওভার ব্রিজের নিচে নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পরিবারের সদস্যরা শারীরিক গঠন ও পরনের কাপড় দেখে প্রাথমিকভাবে ধারণা করছেন, উদ্ধার হওয়া লাশটি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাইকারচর গ্রামের বাসিন্দা মো. শহীদ মিয়ার মেয়ে শামসুন্নাহার (৪০)-এর।

জানা গেছে, শামসুন্নাহার মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং তিনি কয়েকবার পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার মামা মো. হেলাল উদ্দিন জানান, মানসিক ভারসাম্য হারানোর পর ২০১৬ সালে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। তবে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

গত বুধবার দিন পাইকারচর নদীর ঘাটে গোসল করতে গিয়ে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন।

নদীতে তীব্র স্রোত থাকার কারণে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পায়নি। পরে শনিবার তার লাশ ভেসে ওঠে।

পরে শামসুন্নাহারের পিতা ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত করেন। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।

ট্যাগ

অধূমপায়ী ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হোমনায় তিতাস নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৮:৩২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬