০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় বেশি দামে ডিজেল বিক্রি, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে জরিমানা

মোঃ রাজু: গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এক তেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) উপজেলার নন্দনপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দোকানে নির্ধারিত দামে ডিজেল বিক্রির জন্য মূল্য তালিকা টানিয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ।

এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ বলেন, অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি কিংবা অবৈধভাবে তেল মজুত রেখে ভোক্তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ না করার কোনো সুযোগ নেই। এ ধরনের অনিয়ম রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ

অধূমপায়ী ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুঠিয়ায় বেশি দামে ডিজেল বিক্রি, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত হয়েছে: ০৮:৪৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬