১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদীকে গুলি: আখাউড়া সীমান্তে সতর্কাবস্থানে বিজিবি

  • মস্তু মিয়া,
  • প্রকাশিত হয়েছে: ১০:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৩৯৮ জন পড়েছেন

ওসমান হাদীকে গুলি: আখাউড়া সীমান্তে সতর্কাবস্থানে বিজিবি

মস্তু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর হামলাকারীদের কেউ যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত থেকে সীমান্তে টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর এবং হবিগঞ্জের ধর্মঘর সীমান্তে টহল কার্যক্রম স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ করা হয়েছে। কোনো অবস্থাতেই অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করতে পারবে না। ২৫ বিজিবির আওতাধীন প্রত্যেকটি বিওপির সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন

ওসমান হাদীকে গুলি: আখাউড়া সীমান্তে সতর্কাবস্থানে বিজিবি

প্রকাশিত হয়েছে: ১০:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫